আগুনে বিনাশ শেষ সম্বল, স্বপ্নভঙ্গ মানুষের কান্না!
মো: সবুর মিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৩৪ ২১ আগস্ট ২০১৯
আগুনের বহুমাত্রিক ব্যবহার জীবনকে করেছে আরো গতিশীল। সেই আগুন কোন কোন সময় ভয়ংকর দানবের মতো শেষ করে দেয় সব স্বপ্ন। আগুন চিনে না আপন-পর, ধনী বা গরীব। গত শুক্রবার ঢাকা মিরপুরের রূপনগর ঝিল পাড়া বস্তিতে অগ্নি'র লেলিহান শিখার ভীতিকর ধ্বংসযজ্ঞের তাণ্ডবলীলা নিমিষেই ধ্বংসস্তূপে পরিণত করেছিল মানুষের ক্ষীণ স্বপ্নটুকু।
অনেকেই মনে করছেন, বস্তিবাসীদের উচ্ছেদের জন্য আগুন ধরিয়ে দেয়া হয়েছে। স্থানীয় মানুষের অভিব্যক্তি, বস্তিতে প্রত্যেকটি পরিবারের জন্য অবৈধভাবে প্লাস্টিকের পাইপে করে গ্যাস সংযোগ দেয়া হয়েছে। দেয়া হয়েছে অবৈধ গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। গ্যাসের লিকেজ অথবা বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই হয়তো আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।
বস্তিতে তিন হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ বসবাস করে, যেখান থেকে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা প্রতি মাসে অর্ধলক্ষাধিক টাকার ভাড়া ও চাঁদা উঠিয়ে থাকে। সেইসাথে মাদক ব্যবসা সহ বিভিন্ন রকম অবৈধ ব্যবসা বস্তি কেন্দ্রিক সংঘটিত হয়। স্থানীয় প্রভাবশালী সরকারদলীয় এক নেতাকে প্রশ্ন করলে তিনি বলেন, আমাদের দলীয় কোন লোক বস্তি থেকে ভাড়া কিবা চাঁদা আদায় করে না, যারা আদায় করে তারা হচ্ছে হাইব্রিড আওয়ামী লীগার। অপরদিকে বস্তিবাসী স্পষ্ট করে বলেছেন স্থানীয় প্রভাবশালী লোকজনই ভাড়া আদায় করে থাকে।
শুধুই কি অগ্নি বিনাশ মিরপুরের ঝিলপাড়া বস্তি থেকে মুনাফা লুটে, দেশের সকল বস্তি থেকেই ভাড়া ও চাঁদা আদায় করে থাকেন স্থানীয় সরকার দলীয় রাজনীতি দ্বারা প্রভাবশালী লোকজন। ভাড়া ও চাঁদার উপার্জিত কোটি কোটি টাকা যায় রাজনীতির সাথে সংশ্লিষ্ট ক্ষমতাসীনদের ব্যক্তিগত পকেটে।
মিরপুরের ঝিলপাড়া বস্তিতে সাধারণত শ্রমজীবী, নিম্নবিত্ত, খেটে খাওয়া দিনমজুর মানুষের বসবাস। মিডিয়ায় এক মহিলা সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেছিলেন তিনি তার বাড়ি থেকে এসেছেন বন্যায় সবকিছু হারিয়ে, এখানে এসে আগুন কেড়ে নিয়েছে তার শেষ সম্বল টুকু, তার আর কিছুই রইল না। এমনই অভিব্যক্তি, অভিপ্রায় আর অশ্রু সিগ্ধ মানুষের আর্তনাদের রোল পড়ে গিয়েছিল মিরপুরের ঝিলপাড়া বস্তিতে।
ঈদের কারণে মানুষ গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল তাই প্রাণহানি ঘটেনি। তবে মানুষের ক্ষতি হয়েছে সীমাহীন, ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু নেই। অনেককেই দেখা গেছে পোড়া কয়লার মধ্যে খুঁজছে তার শেষ সম্বলটুকু।
আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতারা অগ্নি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন তাদের অধিকাংশই দাবি করেছেন বস্তিবাসীদের এখানেই পুনর্বাসন করতে হবে।
সহায় সম্বলহারা চরম অসহায় মানুষগুলো সরকারের কাছে আকাঙ্ক্ষা করে আগুন লাগার সঠিক কারণ অনুসন্ধান করা হোক এবং ক্ষতিগ্রস্ত মানুষ যাতে স-স্থানে পুনর্বাসিত হয় জোর দাবি জানিয়েছেন। আগুনে বিনাশ হওয়া ক্ষতিগ্রস্ত মানুষ যাতে কার্যকরী ও বাস্তবসম্মত দৃষ্টিগোচর সাহায্য সহযোগিতা পায়, সেটা এদেশের সকল শ্রেণীর মানুষ অতি দ্রুত দেখতে চায়।
লেখক : মো: সবুর মিয়া, চাকরিজীবী
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য


